রিফান্ড পলিসি
Last updated 17 Sep 2026
রিফান্ড পলিসি (Safe Refund) – Sabah Publication
Sabah Publication-এ আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করা। আপনার কেনাকাটার অভিজ্ঞতা যেন নিরাপদ ও ঝামেলামুক্ত হয়, সেজন্য নিম্নলিখিত রিফান্ড পলিসি প্রযোজ্য হবে।
১. অর্ডার ক্যান্সেল সংক্রান্ত রিফান্ড
আপনার পেইড অর্ডারটি যদি Sabah Publication কর্তৃক ক্যান্সেল করা হয়, অথবা গ্রাহক নিজে অর্ডার ক্যান্সেল করার অনুরোধ করেন, তবে অর্ডারের সম্পূর্ণ মূল্য রিফান্ড দেওয়া হবে।
২. ডেলিভারি না হওয়া সংক্রান্ত রিফান্ড
পেইড অর্ডার ডেলিভারি না হলে, অথবা ডেলিভারি হওয়ার পূর্বেই পণ্য ফেরত এলে, গ্রাহককে সম্পূর্ণ মূল্য রিফান্ড দেওয়া হবে।
গ্রাহক যদি নতুন করে অর্ডারটি ডেলিভারি নিতে চান, সেক্ষেত্রে নতুন করে পণ্য পাঠানো হবে।
৩. ফেরত পণ্য যাচাই-বাছাই
গ্রাহকের ফেরত পাঠানো পণ্যটি যাচাই-বাছাইয়ের পর রিফান্ড প্রদান করা হবে। পণ্যটি অব্যবহৃত, অক্ষত এবং নির্ধারিত শর্ত অনুযায়ী ফেরত হতে হবে।
৪. স্টক অনুযায়ী পণ্য পরিবর্তন বা রিফান্ড
যদি সাপ্লাইয়ের কাছে স্টক থাকে, তাহলে আগের পণ্যটি পরিবর্তন করে নতুন পণ্য দেওয়া হবে।
যদি স্টক না থাকে, তাহলে পণ্যের জন্য গ্রাহকের পরিশোধিত সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে।
৫. ক্যাশ অন ডেলিভারি (COD) সংক্রান্ত
যদি পেমেন্ট মেথড হিসেবে ‘ক্যাশ অন ডেলিভারি’ সিলেক্ট করে থাকেন এবং পণ্যটির জন্য কোনো টাকা পরিশোধ না করে থাকেন, তাহলে কোনো টাকা রিফান্ড পাবেন না।
৬. টেকনিক্যাল ভুলে অতিরিক্ত পেমেন্ট
অনলাইন পেমেন্টের ক্ষেত্রে টেকনিক্যাল ভুলের কারণে যদি অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়, তাহলে যথাযথ প্রমাণ প্রদানপূর্বক অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
৭. অতিরিক্ত পেমেন্ট বা পণ্য বাদ পড়লে
অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক পণ্যের মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা পেমেন্ট করলে, অথবা পেইড অর্ডারের কোনো পণ্য স্টকে না থাকার কারণে অর্ডার থেকে বাদ দেওয়া হলে, সেক্ষেত্রে মোট মূল্যের অতিরিক্ত টাকা গ্রাহককে রিফান্ড করে দেওয়া হবে।
৮. পেইড অর্ডার প্রসেসিং অবস্থায় পণ্য না পাওয়া গেলে
পেইড অর্ডার প্রসেসিং স্ট্যাটাসে থাকাবস্থায় যদি কোনো পণ্য সাপ্লাইয়ের থেকে না পাওয়া যায় কিংবা দ্রুততম সময়ের মধ্যে সংগ্রহ করা না যায়, সেক্ষেত্রে ক্রেতার সাথে আলোচনাপূর্বক উক্ত পণ্যটির টাকা রিফান্ড করে বাকি পণ্যগুলো পাঠিয়ে দেওয়া হবে।
এক্ষেত্রে ৩–৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
৯. ক্যাশব্যাক অফার চলাকালীন ক্যান্সেল
ক্যাশব্যাক অফার চলাকালীন কোনো কারণে অর্ডার ক্যান্সেল করলে Sabah Publication কর্তৃপক্ষ আপনাকে ক্যাশব্যাকের এমাউন্টটি বাদ দিয়ে অর্ডারের পেমেন্ট রিফান্ড করবে।
১০. রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুসরণ
রিটার্ন ও এক্সচেঞ্জ পলিসি অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের ত্রুটি প্রমাণসহ উত্থাপন করলে তবেই রিফান্ড প্রযোজ্য হবে।
নির্দিষ্ট সময়ের পর কর্তৃপক্ষকে জানালে রিফান্ড প্রযোজ্য হবে না।
১১. রিফান্ড প্রসেসিং সময়
রিফান্ড প্রসেস করতে সাধারণত ৭–১৫ দিন সময় লাগে।
যদি এর মধ্যে রিফান্ড না পান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
১২. রিফান্ডের মাধ্যম
রিফান্ড সাধারণত আমরা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে করে থাকি; যেমন:
বিকাশ (bKash)
রকেট (Rocket)
নগদ (Nagad)